রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সমাজসেবায় প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার দাস

সমাজসেবায় প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার দাস
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-নিভৃতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন। তিনি দেবেন চন্দ্র দাসের ছেলে।

ছাত্রজীবন থেকেই সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত পলাশ কুমার দাস পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা সংগ্রহের মাধ্যমে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর কাজও করে আসছেন।

এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন পলাশ কুমার দাস। তাঁর উদ্যোগে এলাকার অনেক তরুণও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত হচ্ছেন।

পলাশ কুমার দাস বলেন, “সমাজ ও মানুষের জন্য কাজ করার মধ্যেই আমি আত্মতৃপ্তি খুঁজে পাই। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।”
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬