সীমান্তে ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার.
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।বুধবার (১৮ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে মালিকবিহীন অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম।বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা কষ্টিপাথরের শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে সীমান্ত অপরাধ দমনে কাজ চলছে।সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জাতীয় সম্পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে মালিকবিহীন অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা কষ্টিপাথরের শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে সীমান্ত অপরাধ দমনে কাজ চলছে।
সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জাতীয় সম্পদ সংরক্ষণ এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।