বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিজয়নগর সীমান্তে ৭ হাজার ভারতীয় ইয়াবা জব্দ

বিজয়নগর সীমান্তে ৭ হাজার ভারতীয় ইয়াবা জব্দ
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)–এর আলীনগর বিওপির একটি টহল দল অভিযান চালায়। বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে ফাঁদ পাতে বিজিবি সদস্যরা।

এ সময় এক ব্যক্তিকে গামছায় মোড়ানো দুটি প্যাকেট হাতে নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখেন তাঁরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি প্যাকেট দুটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে প্যাকেট দুটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংসের জন্য মাদকগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য আটক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, নেতাকর্মীদের ঢল

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, নেতাকর্মীদের ঢল

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সৌদি ভূখণ্ডের কিছু অংশ হুথিদের দখলে, দাবি টাকার কার্লসনের

সৌদি ভূখণ্ডের কিছু অংশ হুথিদের দখলে, দাবি টাকার কার্লসনের

ঢাকা প্রোব ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।