সরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ AM
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩২ হাজার টাকা.
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সাতজনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩৬৫ মিটার এমএস গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১৮৫ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় এবং ২১টি অবৈধ সংযোগের রাইজার কেটে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক উপস্থিত ছিলেন।অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় পশ্চিম কুট্টাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই অসাধু চক্রগুলো আবার নতুন করে সংযোগ স্থাপন করছে। এ কারণে অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। তবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সাতজনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩৬৫ মিটার এমএস গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১৮৫ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় এবং ২১টি অবৈধ সংযোগের রাইজার কেটে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় পশ্চিম কুট্টাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই অসাধু চক্রগুলো আবার নতুন করে সংযোগ স্থাপন করছে। এ কারণে অবৈধ সংযোগ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। তবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।