রাজধানীর দুই এলাকায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে বাসে আগুন
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ AM
শেয়ার
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন জ্বলছে | ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
রাজধানীর দুই এলাকায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে বাসে আগুন.
রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় পৃথক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে সেটি পুড়ে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে বনানী থানা সূত্র জানায়, একই রাতে সেতু ভবনের কাছে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।এদিকে রাত একটার পর মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বলেন, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় পৃথক ঘটনায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে সেটি পুড়ে গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে বনানী থানা সূত্র জানায়, একই রাতে সেতু ভবনের কাছে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এদিকে রাত একটার পর মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বলেন, আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে।