ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০২ PM
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত.
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. আরাফাত মোল্লা (১৯) নামের এক যুবক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত মোল্লা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত সারের বস্তা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেবের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে শহরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে।ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন মো. আরাফাত মোল্লা (১৯) নামের এক যুবক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্লা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত সারের বস্তা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেবের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে শহরমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।