সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজাভর্তি মাইক্রোবাস, পালালেন চালকসহ অন্যরা

পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজাভর্তি মাইক্রোবাস, পালালেন চালকসহ অন্যরা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজাভর্তি একটি মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়ে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি বিশেষ দল সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। তখন চালকসহ মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে নয়টি বস্তায় ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।