সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পাওনা টাকা নিয়ে বিরোধ, বিজয়নগরে হামলা-ভাঙচুর

পাওনা টাকা নিয়ে বিরোধ, বিজয়নগরে হামলা-ভাঙচুর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশে লোক পাঠানোর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অসিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া মাহবুব, জুয়েল, লোকমান ও জিয়ানের নামের আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও আহতদের সূত্রে জানা গেছে, ভিটি দাউদপুর গ্রামের মাহবুবের সঙ্গে একই গ্রামের রহমত আলীর বিদেশে লোক পাঠানো সংক্রান্ত পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার সালিসের দিন নির্ধারণ করেন।

অভিযোগ রয়েছে, সালিসের আগেই বৃহস্পতিবার রাতে জালাল মিয়ার নেতৃত্বে একদল লোক রহমত আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করা হলে বাধা দিতে গিয়ে অসিদ মিয়াসহ আরও কয়েকজন আহত হন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পরে মাহবুবের একটি মোটরসাইকেল ও বাড়িঘরে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।