সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অসহায়-দরিদ্র ২ শতাধিক মানুষের পাশে আল ইয়ানা ফাউন্ডেশন

অসহায়-দরিদ্র ২ শতাধিক মানুষের পাশে আল ইয়ানা ফাউন্ডেশন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে আল ইয়ানা ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়।

আল ইয়ানা ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

পরে অতিথিরা অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবারের থালা তুলে দেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ বলেন, ‘যেসব মানুষ নিয়মিত ভালো-মন্দ খাবার খাওয়ার সুযোগ পান না, তাদের জন্যই এ আয়োজন। অসহায় ও দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় ফাউন্ডেশনের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।