রবিবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সভা

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সভা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে সভা করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।

শনিবার দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি।

সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক ও প্রতিবাদযোগ্য। তাঁরা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখার দাবি জানান।

বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।