২২ বছর পর ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সুনামগঞ্জ প্রতিনিধি
রোববার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ PM
শেয়ার
দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
২২ বছর পর ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.
দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফর উপলক্ষে জেলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলার উৎসব। সেখানে উপস্থিত থেকে ক্রীড়া উৎসবের উদ্বোধন এবং নতুনকুঁড়ি স্পোর্টসের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফর ও ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা। আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সভা ডাকা হয়েছে। এতে সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার দুপুর ২টার দিকে জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুনামগঞ্জের ক্রীড়া উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচ সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করবেন। তখনো সভা শুরু হয়নি। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।এর আগে ২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন।দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আসার খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে ঘিরে জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় পর্যায়ে চলছে নানা প্রস্তুতি।অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। এ উপলক্ষে জেলা স্টেডিয়ামে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের আয়োজন থাকবে। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফর উপলক্ষে জেলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলার উৎসব। সেখানে উপস্থিত থেকে ক্রীড়া উৎসবের উদ্বোধন এবং নতুনকুঁড়ি স্পোর্টসের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ও ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা। আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সভা ডাকা হয়েছে। এতে সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার দুপুর ২টার দিকে জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুনামগঞ্জের ক্রীড়া উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচ সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করবেন। তখনো সভা শুরু হয়নি। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
এর আগে ২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন।
দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আসার খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে ঘিরে জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় পর্যায়ে চলছে নানা প্রস্তুতি।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। এ উপলক্ষে জেলা স্টেডিয়ামে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নতুনকুঁড়ি স্পোর্টসের আয়োজন থাকবে। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।