রবিবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় শ্যামলি পরিবহনের ধাক্কায় এক নারী নিহত

কুষ্টিয়ায় শ্যামলি পরিবহনের ধাক্কায় এক নারী নিহত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ভ্যানচালক কামরুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া সস্তিপুর এলাকার হাশেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫)। ভানুমতি নওদা আজমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেয়ের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সদরপুর মাদ্রাসার শিক্ষক শেখ মহিউদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী শ্যামলী এস আর পরিবহনের একটি বাস পাখি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কামরুল ইসলামের মৃত্যু হয়। তিনি বলেন, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। দুর্ঘটনা এড়াতে সেখানে জরুরি ভিত্তিতে একটি স্পিড ব্রেকার প্রয়োজন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান বলেন, শ্যামলী পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানের এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।