রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংক আউটলেট ম্যানেজার গ্রেপ্তার

কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংক আউটলেট ম্যানেজার গ্রেপ্তার
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি আউটলেটশাখার ম্যানেজার মো. রাহাত ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, কলাপাড়ার পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে রাহাত ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাহাত নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত জব্বারের ছেলে।

কলাপাড়া থানার এসআই মো. ফেরকান মিয়া বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রাহাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে টাকা আত্মসাতের পরিমাণসহ ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬