কবীর আহমেদ ভূঁইয়াকে সফেন ফ্যামিলির আজীবন সম্মাননা.
ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিয়েছে সফেন (সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিতব্য আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ নিয়েও আলোচনা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আয়োজকেরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্র হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। বিদেশে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ রয়েছে।তিনি বলেন, ‘আমাদের তিন প্রজন্মকে সমন্বয় করতে হবে, যাতে জাতির জন্য আরও ভালো কিছু করা সম্ভব হয়। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’র মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য্য।এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরির সম্পাদক ড. খান আসাদুজ্জামানের বহুমাত্রিক কর্মময় জীবনের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছেন তিনি, যা প্রশংসনীয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননা দিয়েছে সফেন (সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিতব্য আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ নিয়েও আলোচনা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্র হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। বিদেশে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের তিন প্রজন্মকে সমন্বয় করতে হবে, যাতে জাতির জন্য আরও ভালো কিছু করা সম্ভব হয়। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’র মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য্য।
এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরির সম্পাদক ড. খান আসাদুজ্জামানের বহুমাত্রিক কর্মময় জীবনের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছেন তিনি, যা প্রশংসনীয়।