কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ জেলে.
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল মন্নান উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি।পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে পানিতে পড়ে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন। পরে স্থানীয় জেলেরা দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই আবদুল মন্নান নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারের চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরিশাল থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবদুল মন্নান উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি।
পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে পানিতে পড়ে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন। পরে স্থানীয় জেলেরা দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই আবদুল মন্নান নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারের চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরিশাল থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।