সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হত্যা মামলা: বিজয়নগরের আসামি নরসিংদীতে গ্রেপ্তার

ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হত্যা মামলা: বিজয়নগরের আসামি নরসিংদীতে গ্রেপ্তার
ছবি প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ‘হামদুমিয়া’ হত্যা মামলার এক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ইয়াসিন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১-এর সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজয়নগর থানার মামলা নম্বর-০৩-এর এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ইয়াসিন এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

এর আগে গত ৯ আগস্ট একই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৯।

গ্রেপ্তার ইয়াসিনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।