শনিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের টাকা চুরি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র।

সোমবার (২৪ আগস্ট) সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টার থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।

চক্রটির কয়েকজন সদস্য গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করেছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানিয়েছেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে নজর না থাকায় চোর চক্রটি কৌশলে ব্যাগ নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।