শনিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী মাসুদুর রহমান ওয়াসিম কে গ্রেপ্তার করেছে পুলিশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদুর রহমান ওয়াসিম (৪০)। গতকাল রোববার সন্ধ্যায় শহরের পীরবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পীরবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াসিম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুবলীগের সক্রিয় কর্মী। তাঁর বাড়ি শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকায়। তিনি মৃত অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন ওয়াসিম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়াসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।