শনিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিয়েতে যাওয়ার পথে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই,উদ্ধার যেভাবে

বিয়েতে যাওয়ার পথে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই,উদ্ধার যেভাবে
উদ্ধার হওয়া স্বর্ণালংকার | ছবি : সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছিলেন ফাতেমা আক্তার। পথে ছিনতাইয়ের আশঙ্কায় পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও টাকাপয়সা একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন তিনি। কিন্তু চাঁদপুর রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার সময় সেই ব্যাগটিই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে থাকা স্বর্ণালংকারের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ ঘটনায় করা মামলার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর একটি পন্টুনের ভেতরের সুড়ঙ্গ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার শ্রমিক কলোনি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২১), একই এলাকার আবদুল মালেক কোড়ালীর ছেলে রাব্বি হোসেন (২৪) এবং প্রয়াত শফিকের ছেলে জাহিদ (২১)।

পুলিশ জানায়, ভুক্তভোগী ফাতেমা আক্তার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য তিনি চাঁদপুর রেলস্টেশনে যান। এ সময় তাঁর ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন।

এ ঘটনায় ফাতেমার ভাই মো. মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার পর ঘটনার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। প্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রথমে চাঁদপুর শহরে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. জাহিদ হোসেন ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এরপর গতকাল শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকান্দি গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোনের শ্বশুরবাড়িতে অবস্থান করা আরেক আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর বড় স্টেশনের ডাকাতিয়া নদীর ভিআইপি ঘাটে অভিযান চালানো হয়। পন্টুনের ভেতরের সিঁড়ির নিচে ও একটি সুড়ঙ্গের ভেতর থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাত ভরি ওজনের সাতটি সোনার চেইন, তিন ভরি ওজনের পাঁচটি আংটি, আড়াই ভরি ওজনের চার জোড়া কানের দুল, দুই ভরি ওজনের দুটি চুড়ি, আড়াই ভরি ওজনের একটি হার এবং এক ভরি ওজনের একটি ব্রেসলেট।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ফাতেমা আক্তারের ব্যাগে মোট ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। ছিনতাইয়ের আশঙ্কায় সবকিছু একটি ব্যাগে রেখেছিলেন তিনি। পুলিশ এখন পর্যন্ত ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করতে পেরেছে। বাকি স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।