সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেটসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে ১ লাখ ৪৪ হাজার বিদেশি সিগারেটসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালায় আশুগঞ্জ থানার একটি বিশেষ দল।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা বিদেশি প্যাট্রন সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুরের বংশীদিয়া এলাকার হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া, পলাশের ফুলবাড়িয়া এলাকার মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।

জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটের চোরাচালান বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।