সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আখাউড়ার তিন ইউনিয়নে উজানের ঢলের পানি কমতে শুরু করেছে

আখাউড়ার তিন ইউনিয়নে উজানের ঢলের পানি কমতে শুরু করেছে
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। গতকাল সোমবার দুপুরের পর থেকে হাওড়া নদীর পানি কমতে থাকে। মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত নদটির পানি বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কালন্দি খালে পানি কমে যাওয়ায় বন্দরের কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি প্রবেশ করলেও তা ইতোমধ্যে সরে গেছে। একই সঙ্গে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘরের উঠান থেকেও পানি নেমে গেছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে চারা রোপণ করা হয়। উজানের ঢলের পানিতে আখাউড়া সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। তবে সোমবার দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে। দ্রুত পানি নেমে গেলে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে। এ মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, পানি বৃদ্ধির কারণে কিছু ফসলি জমি তলিয়ে গেলেও মৎস্য খাতে কোনো ক্ষতি হয়নি। ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি উপজেলা প্রশাসন পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।