রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী নয় : চরমোনাই পীর

জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা  চিরস্থায়ী নয় : চরমোনাই পীর
ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের উদ্দেশ্য বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথ এগিয়ে যান। জুলাই কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ২৪-এর অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং ৫০০’র মতো মানুষ চক্ষু হারিয়েছে। শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনিভাবে বারবার যাদের হাতে দেশ তুলে দেই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। 

দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা বারবার যে ইতিহাস রচনা করি, সেটির ফলাফলকে ভালোভাবে ভোগ করার জন্য ভালো মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। তা না হলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন– দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬