সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা

এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা  আসামি করা হয়েছে।

হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেছেন।

বৃহস্পতিবার সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, বৃন্দাবন কলেজ ছাত্রদল নেতা আল সাইমন, জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমূল হোসেন অবি ও রক্সি ইসলাম।

মামলার প্রতিক্রিয়ায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ও অসংখ্য মামলার প্রধান আসামি হয়েছি। আর গতকালকের ঘটনায় যেখানে আমি বা আমার সংগঠন জড়িত না সেখানেই আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। পাশাপাশি এটাই বলতে চাই— এনসিপির নেতৃবৃন্দ আর শেখ হাসিনার সরকারের মধ্যে আর কোনো তফাৎ রইল না।’

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা এফআইআর হয়েছে। ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০জনকে আসামি করা হয়েছে। মামলার কপি ইতোমধ্যে আমরা আদালতে প্রেরণ করেছি। 
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।