সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সব পক্ষের মতামত নিয়েই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের মতামত নিয়েই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সংবিধান সংশোধনের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার এমন একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চায়, যা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।”

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে যে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়ার কথা ছিল, তা এখনো পাওয়া যায়নি। তবে তারা পরে প্রতিনিধি মনোনয়ন দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা নাম দিলে তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। আর নাম না দিলেও বিরোধী দলে যারা আছেন, তাদের সবার পরামর্শ গ্রহণ করা হবে। তারা যদি বৈঠকে এসে মতামত দেন, ভালো। বৈঠকের বাইরে লিখিতভাবে পরামর্শ দিলেও তা বিবেচনায় নেওয়া হবে।”

বিরোধী দলকে কমিটির কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবসময় বিরোধী দলকে স্বাগত জানাব।”

বিশেষ কমিটির কাজ নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “কমিটির সামনে চ্যালেঞ্জ নেই, প্রত্যাশা আছে। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। এটিকে আমরা চ্যালেঞ্জ বলতে চাই না। আমরা উদার ও উন্মুক্ত। সবার কথা শুনব।”

তিনি আরও বলেন, “এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। জাতির অনেক প্রত্যাশা রয়েছে, শহীদদেরও আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষার আলোকে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।”
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা প্রেব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।