সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি
ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি।
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ঢাকা, মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬): দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে আজহারি লেখেন, তার পরিচিত অনেকের কাছ থেকেও একই ধরনের অভিযোগ শুনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আজহারির পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানান। অনেকেই মন্তব্যের মাধ্যমে নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এদিকে, সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর সমাধান বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো করেছে।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা প্রেব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ডাইসেরোথ, হেগেম্যান ও নাগেল

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।