শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আল–জাজিরা
নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু | ফাইল ছবি: রয়টার্স
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে তাঁকে এ দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে শনিবার সন্ধ্যায় আইজেনকটকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেসিডেন্টের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আজ রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর নতুন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

ইসরায়েলে সরকার গঠন করতে নেসেটের ১২০ সদস্যের মধ্যে অন্তত ৬১ জনের সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন, যা তাদের জন্য রেকর্ড।

নির্বাচনের পর আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন। আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনও আইজেনকটের সরকার গঠনের সম্ভাবনাকে জোরালো করেছে। তবে এসব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন না বলে আগেই জানিয়েছেন তিনি।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাঁর সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের নীতিগত অবস্থান, দাবি এবং মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পাওয়ার বিষয় নিয়ে দর-কষাকষি করবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে আইজেনকটকে এসব আলোচনা সামলাতে হবে।

তবে আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একই দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় মনোনীত প্রার্থীও সরকার গঠনে ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন। সে ক্ষেত্রে ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।

এরপরও সমাধান না এলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা হবে। নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর আগপর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। সে ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন।

লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু প্রায় ১৯ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত তিন দশকে দেশটির নানা রাজনৈতিক সংকটের মধ্যেও ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।