শুক্রবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা

এএফপি, ওয়াশিংটন
হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা
সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী । আরলিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র, ১০ নভেম্বর । ছবি: এএফপি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন কংগ্রেসের এক সদস্য। তবে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের বিরোধিতায় আপাতত থেমে গেছে সেই উদ্যোগ। এতে রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে আজ বুধবার যে ভোট হওয়ার কথা ছিল, তা কার্যত আটকে যায়।

ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি গত সোমবার প্রতিনিধি পরিষদের নির্বাচন-পরবর্তী প্রথম অধিবেশন শুরু হলে অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেন। তবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন ম্যাসি নিজেই।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর হেগসেথের অভিশংসন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছিল। ইরান যুদ্ধের অচলাবস্থা এবং জ্বালানির দাম বৃদ্ধিতে ভোটারদের অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন রিপাবলিকানরা। এরপর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। গতকালের ভোটে ১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত ছিলেন।

ভোটের ফলকে ‘পূর্ণাঙ্গ বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কমিটিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রক্রিয়ার অবসান ঘটবে বলে তাঁরা আশা করছেন। সেখানে তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠিত হবে এবং বিভ্রান্তি দূর হবে।

এর আগে মঙ্গলবার অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘লোকদেখানো’ বলে মন্তব্য করেন হেগসেথ। ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় নিজের ভূমিকার পক্ষেও সাফাই দেন তিনি।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘এটি প্রহসন, একটি লোকদেখানো উদ্যোগ এবং সবাই তা জানে।’ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মানহানিকর ও নাশকতামূলক বলেও অভিহিত করেন তিনি।

হেগসেথের সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতি সমর্থন জানান ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘পিট হেগসেথ এ প্লাস, প্লাস, প্লাস পেয়েছেন।’

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রতিরক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর ভাষ্য, হেগসেথ অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেছেন, এমনটা মোটেও নয়।

ম্যাসির অভিযোগ আটটি

টমাস ম্যাসির উত্থাপিত অভিশংসন প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি অবৈধভাবে যুদ্ধ পরিচালনা করেছেন এবং পেন্টাগনের প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিযোগগুলোর বড় একটি অংশ গত আট মাস ধরে চলা ইরান যুদ্ধকে ঘিরে। ম্যাসির দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপকারী ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ লঙ্ঘন করেছেন হেগসেথ।

এ ছাড়া ২০২৫ সালে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান এবং ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার বিষয়টিও অভিযোগপত্রে স্থান পেয়েছে। এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন ম্যাসি।

ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগকেও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি। একটি ভিডিওতে সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবৈধ নির্দেশ পালন না করার আহ্বান জানিয়েছিলেন কেলি।

অন্যদিকে ইয়েমেন, ইরান ও ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযান এবং কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন হেগসেথ। অভিশংসনের উদ্যোগকে তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার সঙ্গে তুলনা করেন।

হেগসেথ বলেন, ‘আমি এসব অভিযানের প্রতিটির পক্ষে আছি। এগুলো পরিচালনা করতে পেরে আমি গর্বিত। আগামীকালও যদি একই কাজ করার সুযোগ আসে, আমি তা আবার করব।’

প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর ফলে আপাতত অভিশংসন প্রক্রিয়া থেমে গেছে। তবে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা চাইলে নতুন করে এ উদ্যোগ শুরু করতে পারবেন।

এদিকে রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনে ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেছেন অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী টমাস ম্যাসি। ফলে বর্তমান মেয়াদ শেষ হলে কংগ্রেস ছাড়তে হবে তাঁকে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় ধর্মপাশার নাবিল

সুনামগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অভিযান, আটক ৭ দালালের ৫ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

ট্যালকম পাউডারের ঘোষণায় রাসায়নিক পণ্য আমদানি, ২৫ টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।