ইরানের অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
Bangladesh
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ইরানের অভ্যন্তরে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল.
সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নত করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির অভ্যন্তরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বড় শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর ‘শত্রুরা’ এখন অভ্যন্তরীণ বিভাজন তৈরি এবং তা আরও গভীর করার দিকে মনোযোগ দিয়েছে।পেজেশকিয়ান জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো একটি গোষ্ঠীর নিজেদের ‘সবজান্তা’ মনে করে দেশের অন্যদের দুর্বল করা উচিত নয়। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সব নাগরিকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। জাতীয় ঐক্য ধরে রাখা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নত করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির অভ্যন্তরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, বড় শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন পেজেশকিয়ান। তিনি বলেন, সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর ‘শত্রুরা’ এখন অভ্যন্তরীণ বিভাজন তৈরি এবং তা আরও গভীর করার দিকে মনোযোগ দিয়েছে।
পেজেশকিয়ান জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো একটি গোষ্ঠীর নিজেদের ‘সবজান্তা’ মনে করে দেশের অন্যদের দুর্বল করা উচিত নয়। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সব নাগরিকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। জাতীয় ঐক্য ধরে রাখা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।