শতভাগ ফেল করা ২৯৩ কলেজ নিয়ে নতুন ভাবনা সরকারের.
এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। এসব কলেজ বন্ধ না করে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত কিংবা পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ উদ্যোগের কারণে কোনো শিক্ষকের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে প্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া যেতে পারে।তিনি বলেন, এবার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব কলেজের কার্যক্রম কীভাবে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা যায়, তা খতিয়ে দেখা হবে।তবে প্রতিষ্ঠান একীভূত বা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেও কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। এসব কলেজ বন্ধ না করে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত কিংবা পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ উদ্যোগের কারণে কোনো শিক্ষকের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে প্রতিষ্ঠানগুলোর কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তিনি বলেন, এবার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব কলেজের কার্যক্রম কীভাবে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা যায়, তা খতিয়ে দেখা হবে।
তবে প্রতিষ্ঠান একীভূত বা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলেও কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী।