জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে গান গাইবেন জেমস.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্যাপিত হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি থেকে এসব তথ্য জানা গেছে।অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে।এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হবে দোয়া মাহফিলের।দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন পরিবেশনা করবে।অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় কনসার্টে গান গাইবেন নগরবাউল জেমস।বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান সরাসরি উপভোগ করতে মুখিয়ে আছেন অনেক শিক্ষার্থী।এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্যাপিত হবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে।
এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হবে দোয়া মাহফিলের।
দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন পরিবেশনা করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় কনসার্টে গান গাইবেন নগরবাউল জেমস।
বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান সরাসরি উপভোগ করতে মুখিয়ে আছেন অনেক শিক্ষার্থী।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।