বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইতিহাসে প্রথম , বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

ইতিহাসে প্রথম , বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিশ্বকাপ ২০২৬-এ যেন একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক নতুন রেকর্ড।

আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাত্র ১০ মিনিটের মাথায় গোলে সহায়তা করেন আর্জেন্টিনার এই অধিনায়ক। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।

মেসির কর্নার কিক থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণের ওপরে লাফিয়ে উঠে হেডে সেই বল জালে জড়ান তিনি। এতেই স্কোরশিটে প্রথম গোলটি যোগ হয় আর্জেন্টিনার।

এই অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তিটি গড়লেন মেসি।

এছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী মেসি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এই অর্জনের মধ্য দিয়ে তিনি এখন জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম বসিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।