বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। পাশাপাশি এলাকার এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পবনাপাড় গ্রামের কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়েছে।

আয়োজনকে ঘিরে সকাল থেকেই ক্লাব চত্বরে শত শত মানুষ জড়ো হতে থাকেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ক্লাবে ক্লাবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

শুধু ক্লাব বা সংগঠন নয়, বাড়ি বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। এই আয়োজনের মাধ্যমে সবাই মিলে খেলা উপভোগ করব।

উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকেরা ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করেছেন। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা সেখানে উপস্থিত থাকবেন, তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।