বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ইয়াবা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ইয়াবা আটক
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তি একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাকে ধাওয়া করে। একপর্যায়ে ওই ব্যক্তি একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে প্যাকেটটি তল্লাশি করে কসটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ১০ হাজার ৫৫ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়।

বিজিবি আরও জানায়, জব্দ করা ইয়াবার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।