বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে একাধিক হামলা ইউক্রেনের

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে একাধিক হামলা ইউক্রেনের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদাম ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রায় ২০টি স্থাপনায় হামলার ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে প্রায় রাতেই ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে অন্তত ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার গুদামঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এটি ওয়াইল্ডবেরিজের মোট গুদাম সক্ষমতার এক-পঞ্চমাংশেরও বেশি।

মস্কোর ওয়াইল্ডবেরিজ পণ্য সংগ্রহকেন্দ্র পরিচালনাকারী ভাসিলি ক্লিমভের ব্যবসার চিত্রই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।

তিনি বলেন, হামলার আগে এসব কেন্দ্রে দৈনিক প্রায় ৪০০টি পার্সেল আসত। এখন তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৫০টিতে। আর্থিক সঞ্চয় দিয়ে আর ব্যবসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ক্রেতা না থাকলেও তিনি ব্যবসাটি বিক্রির জন্য তুলে দিয়েছেন।

একপর্যায়ে রসিকতা করে তিনি এটি মাত্র ১ রুবলে বিক্রির প্রস্তাবও দেন। রাশিয়া ও আশপাশের দেশগুলোতে ওয়াইল্ডবেরিজের প্রায় ৯৮ হাজার পণ্য সংগ্রহকেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে, মোট অর্ডারের প্রায় ৯৫ শতাংশ এসব কেন্দ্রের মাধ্যমে গ্রাহকের হাতে পৌঁছায়।

এ ঘটনার পর ইউক্রেন বলছে, সাধারণ রুশ নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব পৌঁছে দেওয়া এবং মস্কোর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যয় বাড়ানোই এ ধরনের হামলার অন্যতম উদ্দেশ্য। তবে রাশিয়া ও ওয়াইল্ডবেরিজ দাবি করেছে, প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীকে সরবরাহ করে না।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।