বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যে দীপিকা

সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যে দীপিকা
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বের এই সময়েও থেমে নেই তাঁর কাজ।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই নতুন সিনেমা ‘রাকা’-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এমনকি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যের শুটিং এবং রাতের শিফটে কাজ করছেন এই অভিনেত্রী।
ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন দীপিকা। নির্ধারিত সময়ের মধ্যেই শুটিং সম্পন্ন করার লক্ষ্যেই তাঁর এই ব্যস্ততা।

শুটিং ইউনিটের এক সদস্যের ভাষ্য, ‘দীপিকাকে এমন পারফর্ম করতে দেখা সেটে থাকা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। মনে রাখতে হবে, বাড়িতে তাঁর দেড় বছরের একটি মেয়েও রয়েছে, যার প্রতিও সে পুরো মনোযোগ দেয়।’

প্রথম সন্তান দুয়ার জন্মের পর প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত নিয়ে আলোচনায় আসেন দীপিকা। সেই সিদ্ধান্ত ঘিরে বলিউডে ব্যাপক বিতর্কও তৈরি হয়েছিল।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ থেকে তাঁকে বাদ দেওয়া হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ‘রাকা’ পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ছবিতে আরো অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
‘রাকা’র পাশাপাশি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ব্যক্তিজীবনে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কঙ্কনি ও সিন্ধি—দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। 

চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানান এই তারকা দম্পতি। বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন দীপিকা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই তাঁদের পরিবারে আসতে পারে নতুন অতিথি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।