মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখলেন নেইমার.
সান্তোসের হয়ে খেলতে নেমে বাহিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছেন নেইমার জুনিয়র। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় ভিএআরের পর্যালোচনায় তাঁকে মাঠ ছাড়তে হয়।ব্রাজিলের ফুটবলে নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের এই তারকা। এর আগে প্রতিপক্ষের খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারায় তাঁকে হলুদ কার্ড দেখানো হয়েছিল।ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ ব্রাজিলেইরো সিরি আতে বাহিয়ার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে সান্তোস। নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় অনুষ্ঠিত ম্যাচে ৩৯ মিনিটে গোল করে বাহিয়াকে এগিয়ে দেন ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতা ফেরায় সান্তোস। তাতে হার এড়ায় স্বাগতিকেরা।তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমারের লাল কার্ড নিয়ে। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড অবশ্য সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলছিলেন নেইমার। এ সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। তখন রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে তাকিয়ে ছিলেন। নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। এরপর নেইমারকে লাল কার্ড দেখানো হয়।এই বহিষ্কারের কারণে আগামী বুধবার পালমেইরাসের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। এ ছাড়া তিনটি হলুদ কার্ড দেখায় আগামী সোমবার ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না তিনি।মুখ ঢেকে কথা বলার ঘটনায় লাল কার্ড দেখানোর নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। মাঠ ছাড়ার সময় ধারণ করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করি। এমন সময় আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম ভুল করে। আমি তখনো কিছু বলিনি, তার আগেই সে তার হাত তুলে বসল। ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সান্তোসের হয়ে খেলতে নেমে বাহিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছেন নেইমার জুনিয়র। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় ভিএআরের পর্যালোচনায় তাঁকে মাঠ ছাড়তে হয়।
ব্রাজিলের ফুটবলে নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের এই তারকা। এর আগে প্রতিপক্ষের খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারায় তাঁকে হলুদ কার্ড দেখানো হয়েছিল।
ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ ব্রাজিলেইরো সিরি আতে বাহিয়ার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে সান্তোস। নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় অনুষ্ঠিত ম্যাচে ৩৯ মিনিটে গোল করে বাহিয়াকে এগিয়ে দেন ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতা ফেরায় সান্তোস। তাতে হার এড়ায় স্বাগতিকেরা।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমারের লাল কার্ড নিয়ে। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড অবশ্য সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলছিলেন নেইমার। এ সময় তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। তখন রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে তাকিয়ে ছিলেন। নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। এরপর নেইমারকে লাল কার্ড দেখানো হয়।
এই বহিষ্কারের কারণে আগামী বুধবার পালমেইরাসের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। এ ছাড়া তিনটি হলুদ কার্ড দেখায় আগামী সোমবার ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না তিনি।
মুখ ঢেকে কথা বলার ঘটনায় লাল কার্ড দেখানোর নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। মাঠ ছাড়ার সময় ধারণ করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করি। এমন সময় আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম ভুল করে। আমি তখনো কিছু বলিনি, তার আগেই সে তার হাত তুলে বসল। ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’