নলছিটিতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সভা.
ঝালকাঠির নলছিটিতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য রাশেদ খান মিঠু।সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতার বিকল্প নেই। এসব অপরাধ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে না, পুরো সমাজকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। এ ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন সব সময় তৎপর রয়েছে।সভাপতির বক্তব্যে মো. ইকবাল হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতেও শিক্ষার্থীদের পরামর্শ দেন।সভায় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঝালকাঠির নলছিটিতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য রাশেদ খান মিঠু।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতার বিকল্প নেই। এসব অপরাধ শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে না, পুরো সমাজকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। এ ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন সব সময় তৎপর রয়েছে।
সভাপতির বক্তব্যে মো. ইকবাল হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতেও শিক্ষার্থীদের পরামর্শ দেন।
সভায় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।