রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক করবে ১১ দল
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক করবে ১১ দল.
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধীদলের প্রার্থী কে হবেন, তা ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ ছাড়া সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধীদলের প্রার্থী কে হবেন, তা ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ ছাড়া সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা।