যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলই প্রার্থী ঠিক করবে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, দলই প্রার্থী ঠিক করবে: ফখরুল.
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীও মনোনয়ন দেওয়া হবে।সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। বিএনপি পাঁচবার সরকার পরিচালনা করেছে। যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সে ধরনের।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষ দিকে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।কৃষি নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।এর আগে মির্জা ফখরুল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন।পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থীও মনোনয়ন দেওয়া হবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। বিএনপি পাঁচবার সরকার পরিচালনা করেছে। যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সে ধরনের।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষ দিকে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৃষি নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে মির্জা ফখরুল বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতারা।