আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে কোনো খাতই নিরাপদ থাকবে না: জামায়াত
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে কোনো খাতই নিরাপদ থাকবে না: জামায়াত.
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই অবনতি অব্যাহত থাকলে শিল্প ও ব্যবসা-বাণিজসহ কোনো খাতই নিরাপদ থাকবে না।রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিপিএএমইএ-এর নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, মিরপুরের একটি চিকিৎসাকেন্দ্রে হামলাসহ নানা সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়। পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।মব বা জনতা তৈরি, পেশিশক্তির ব্যবহার এবং সহিংসতার মাধ্যমে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণ যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করবে।একই সঙ্গে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া সবাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তাদের ওপর কোনো ধরনের হামলা বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লস্কর মো. তসলিম, জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই অবনতি অব্যাহত থাকলে শিল্প ও ব্যবসা-বাণিজসহ কোনো খাতই নিরাপদ থাকবে না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিপিএএমইএ-এর নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, মিরপুরের একটি চিকিৎসাকেন্দ্রে হামলাসহ নানা সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়।
পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মব বা জনতা তৈরি, পেশিশক্তির ব্যবহার এবং সহিংসতার মাধ্যমে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণ যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করবে।
একই সঙ্গে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া সবাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তাদের ওপর কোনো ধরনের হামলা বা অপমানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লস্কর মো. তসলিম, জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।