প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, জ্বালানি ও প্রতিরক্ষা
ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ AM
শেয়ার
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, জ্বালানি ও প্রতিরক্ষা.
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু অর্থায়ন এবং প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আলোচনা হতে পারে।তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে ১১ ও ১২ নভেম্বর সেখানে থাকবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর সম্মেলন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে। এ সময় কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর সফর ঢাকা ও আঙ্কারার সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।জলবায়ু অর্থায়নে যৌথ উদ্যোগবাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। তাই কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ ও পুনর্বাসন তহবিল নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তুরস্কের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কারিগরি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনাজ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাও সফরের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হতে পারে।বাংলাদেশের সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তুরস্কের জ্বালানি অবকাঠামো ও কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ আলোচনা করতে পারে।প্রতিরক্ষা সহযোগিতায় ড্রোন প্রযুক্তিপ্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রযুক্তি, ড্রোন ও রাডারব্যবস্থা তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তুরস্ক। দেশটির এসব প্রযুক্তিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে।সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান ও নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।বাণিজ্য ও রোহিঙ্গা সংকটবাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। এ বাণিজ্য আরও বাড়ানো এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুটি বৈঠকে গুরুত্ব পাবে। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের প্রতি মনোযোগ ধরে রাখতে তুরস্কের সহযোগিতা চাইবে বাংলাদেশ। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকা রয়েছে। দেশটি ভাসানচর ও টেকনাফে বিভিন্ন মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে। এ প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তুরস্কের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু অর্থায়ন এবং প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আলোচনা হতে পারে।
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে ১১ ও ১২ নভেম্বর সেখানে থাকবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর সম্মেলন শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে। এ সময় কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর সফর ঢাকা ও আঙ্কারার সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
জলবায়ু অর্থায়নে যৌথ উদ্যোগ
বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। তাই কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ ও পুনর্বাসন তহবিল নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তুরস্কের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কারিগরি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাও সফরের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ আকর্ষণের বিষয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তুরস্কের জ্বালানি অবকাঠামো ও কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ আলোচনা করতে পারে।
প্রতিরক্ষা সহযোগিতায় ড্রোন প্রযুক্তি
প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রযুক্তি, ড্রোন ও রাডারব্যবস্থা তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তুরস্ক। দেশটির এসব প্রযুক্তিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান ও নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
বাণিজ্য ও রোহিঙ্গা সংকট
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। এ বাণিজ্য আরও বাড়ানো এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুটি বৈঠকে গুরুত্ব পাবে। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের প্রতি মনোযোগ ধরে রাখতে তুরস্কের সহযোগিতা চাইবে বাংলাদেশ। বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকা রয়েছে। দেশটি ভাসানচর ও টেকনাফে বিভিন্ন মানবিক কার্যক্রমেও যুক্ত রয়েছে। এ প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তুরস্কের সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।