শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাশিয়ার বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট (পিএসি-৩) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর আনুমানিক মূল্য ২ দশমিক ১ বিলিয়ন ডলার (প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড)। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোনো তহবিল ব্যবহার করা হবে না। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান ও সহায়তা থেকে পুরো ব্যয় মেটানো হবে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন মূল ঠিকাদার হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করবে।

শীত মৌসুম সামনে রেখে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করেছে। এতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানান জেলেনস্কি। তবে তিনি বলেন, ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এখনই’ প্রয়োজন, কয়েক বছর পর নয়।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি হয়। বিশ্বজুড়েই এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। ফলে নতুন অর্ডার অনুযায়ী ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহে সময় লাগবে। এ কারণে ইউক্রেন দ্রুত সেগুলো হাতে পাচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় নেতৃত্বের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ক্ষেপণাস্ত্র বিক্রির এ সিদ্ধান্ত এসেছে।

সম্প্রতি ট্রাম্প ইউক্রেনে নতুন নেতৃত্বের ইঙ্গিত দিলেও অসলোতে দ্বিপক্ষীয় আলোচনার পর দুই দেশের সম্পর্কে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে।

অন্যদিকে, আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উপস্থিতির প্রতিবাদে ইউরোপীয় কূটনীতিকেরা যৌথ ছবিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও সরাসরি রাশিয়াকে এই যুদ্ধের একমাত্র আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।