যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারের চাকরি, বাংলা জানলে মিলবে অগ্রাধিকার
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ PM
শেয়ার
ছবি : সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলারের চাকরি, বাংলা জানলে মিলবে অগ্রাধিকার.
যুক্তরাষ্ট্রে চাকরি করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। ‘আফটার স্কুল টিউটর’ পদে এ নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন। তবে এ পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও শিশুদের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচির আওতায় ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে নিয়োগপ্রাপ্তদের। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে বাড়ির কাজ (হোমওয়ার্ক) সম্পন্ন করতে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।বেতন ও কাজের সময়নিয়োগটি পার্টটাইম। ঘণ্টাপ্রতি বেতন ২২ ডলার। সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার—চার দিন কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কাজের শিফট নির্ধারণ করা হবে।সে হিসাবে সপ্তাহে বেতন দাঁড়াবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় হবে ১ হাজার ৪০৮ ডলার। আর বছরে ৫২ সপ্তাহ ধরে মাসিক গড় আয় হিসাব করলে তা প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে ছুটি, কর্মসূচির বিরতি ও কাজের দিনসংখ্যার ওপর প্রকৃত আয় নির্ভর করবে। এসব হিসাব কর কাটার আগের।যে যোগ্যতা লাগবেআবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে শিক্ষামূলক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি, পড়া ও সামাজিক বিজ্ঞানের মতো বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।যেসব দক্ষতা থাকতে হবেছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং তাদের শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের দক্ষতাও প্রয়োজন।ব্যস্ত পরিবেশে একাধিক দায়িত্ব সামলানো এবং পরিস্থিতি অনুযায়ী কাজের ধরন পরিবর্তনের সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাবিষয় সম্পর্কে ভালো ধারণা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতাএ নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভাষায় দক্ষতাকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারলে প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।ফলে নিউইয়র্কে বসবাসরত বাংলা ভাষাভাষী বাংলাদেশিদের জন্য এটি বাড়তি সুযোগ তৈরি করেছে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয়। শুধু বাংলা ভাষায় দক্ষতা থাকলেই চাকরি নিশ্চিত হবে না; অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।যেসব দায়িত্ব পালন করতে হবেনিয়োগপ্রাপ্তদের লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি পরিচালনা করতে হবে। এর মধ্যে রয়েছে শিশুদের স্বাগত জানানো, ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহায়তা করা এবং বিভিন্ন বিষয়ে হোমওয়ার্ক সম্পন্ন করতে সহযোগিতা করা।এ ছাড়া অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া, প্রয়োজন অনুযায়ী শিশুদের অতিরিক্ত সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিভিন্ন পরিসংখ্যান সংরক্ষণ এবং শিক্ষাসামগ্রী গুছিয়ে রাখার দায়িত্ব পালন করতে হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে কাজের সূচি থাকবে না। গ্রীষ্মকালীন ছুটিতেও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে না। তবে প্রয়োজন অনুযায়ী কর্মীদের স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।এ পদে নির্বাচিতদের লাইব্রেরির শাখায় সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। প্রয়োজনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে যাতায়াতের প্রয়োজন হতে পারে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (NYPL) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন।আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের সময়সূচি, বেতন এবং নিয়োগের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
যুক্তরাষ্ট্রে চাকরি করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। ‘আফটার স্কুল টিউটর’ পদে এ নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন। তবে এ পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও শিশুদের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচির আওতায় ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে নিয়োগপ্রাপ্তদের। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে বাড়ির কাজ (হোমওয়ার্ক) সম্পন্ন করতে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
বেতন ও কাজের সময়
নিয়োগটি পার্টটাইম। ঘণ্টাপ্রতি বেতন ২২ ডলার। সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার—চার দিন কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কাজের শিফট নির্ধারণ করা হবে।
সে হিসাবে সপ্তাহে বেতন দাঁড়াবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় হবে ১ হাজার ৪০৮ ডলার। আর বছরে ৫২ সপ্তাহ ধরে মাসিক গড় আয় হিসাব করলে তা প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে ছুটি, কর্মসূচির বিরতি ও কাজের দিনসংখ্যার ওপর প্রকৃত আয় নির্ভর করবে। এসব হিসাব কর কাটার আগের।
যে যোগ্যতা লাগবে
আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।
এ ছাড়া শিশু বা কিশোরদের নিয়ে শিক্ষামূলক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি, পড়া ও সামাজিক বিজ্ঞানের মতো বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।
যেসব দক্ষতা থাকতে হবে
ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং তাদের শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের দক্ষতাও প্রয়োজন।
ব্যস্ত পরিবেশে একাধিক দায়িত্ব সামলানো এবং পরিস্থিতি অনুযায়ী কাজের ধরন পরিবর্তনের সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাবিষয় সম্পর্কে ভালো ধারণা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বাংলা ভাষায় দক্ষতা বাড়তি যোগ্যতা
এ নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ভাষায় দক্ষতাকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগ করতে পারলে প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।
ফলে নিউইয়র্কে বসবাসরত বাংলা ভাষাভাষী বাংলাদেশিদের জন্য এটি বাড়তি সুযোগ তৈরি করেছে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয়। শুধু বাংলা ভাষায় দক্ষতা থাকলেই চাকরি নিশ্চিত হবে না; অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।
যেসব দায়িত্ব পালন করতে হবে
নিয়োগপ্রাপ্তদের লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি পরিচালনা করতে হবে। এর মধ্যে রয়েছে শিশুদের স্বাগত জানানো, ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহায়তা করা এবং বিভিন্ন বিষয়ে হোমওয়ার্ক সম্পন্ন করতে সহযোগিতা করা।
এ ছাড়া অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া, প্রয়োজন অনুযায়ী শিশুদের অতিরিক্ত সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিভিন্ন পরিসংখ্যান সংরক্ষণ এবং শিক্ষাসামগ্রী গুছিয়ে রাখার দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে কাজের সূচি থাকবে না। গ্রীষ্মকালীন ছুটিতেও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে না। তবে প্রয়োজন অনুযায়ী কর্মীদের স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।
এ পদে নির্বাচিতদের লাইব্রেরির শাখায় সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। প্রয়োজনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে যাতায়াতের প্রয়োজন হতে পারে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (NYPL) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন।
আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের সময়সূচি, বেতন এবং নিয়োগের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।