শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন এক কোটির বেশি ব্যারেল তেল যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। শনিবার ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন এক কোটি থেকে এক কোটি ১০ লাখ ব্যারেল তেল এই পথে পরিবহন হচ্ছে।

কর্মকর্তাটি বলেন, ইরানের নিয়ন্ত্রণের প্রভাব সপ্তাহে সপ্তাহে কমে আসছে। মার্কিন নৌবাহিনী যে বিকল্প পথ তৈরি করেছে, তার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখা সম্ভব হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় শুরু হওয়ার পর তারা ১০৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের হিসাব ভিন্ন। তাদের মতে, বুধবার হরমুজ দিয়ে মাত্র তিনটি জাহাজ গেছে। আগের দিন ছিল ১২টি। গত ১০ দিনে দৈনিক গড়ে প্রায় ১৭টি জাহাজ এই প্রণালি ব্যবহার করেছে। 

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের বিধিনিষেধের কারণে প্রণালিটি অনেকটাই বন্ধ হয়ে পড়েছিল। ১৮ জুন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর কিছুদিনের জন্য আবার খুলে দেওয়া হয়। কিন্তু সামরিক উত্তেজনা বাড়লে আবার বন্ধ হয়ে যায়। তেহরান বারবার দাবি করে আসছে, হরমুজের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটিকে ‘খোলা ও সচল’ বলেই দাবি করে যাচ্ছেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।