রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান

ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শাহরারা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া—‘দুটি আলাদা বিষয়’।

তিনি আরও বলেন, ‘ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণের একটি কৌশলগত আলোচনা।’

তিনি বলেন, ‘আগে যে নৌপথগুলো ছিল, সেগুলো এখন আর কার্যকর নেই। তাই নতুন একটি পথ নির্ধারণ করতে হবে। আপাতত আমরা একটি অস্থায়ী নৌপথ তৈরি করছি, যা পরে প্রয়োজন অনুযায়ী স্থায়ী নৌপথে রূপ দেওয়া যেতে পারে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালির নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার কথা বলা হয়েছে। এর মধ্যে সমুদ্র থেকে মাইন অপসারণের বিষয়টিও রয়েছে।

এই ধারার ভিত্তিতে ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। জলপথটির ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

আরাগচি বলেন, ‘আমরা শিগগিরই একটি সমাধানে পৌঁছাতে পারি। তবে আবারও বলছি, এই আলোচনা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া—দুটি পৃথক বিষয়।’

তিনি আরও জানান, নতুন নৌপথ নির্ধারণ হয়ে গেলেও হরমুজ প্রণালি কবে খুলবে, তা নির্ভর করবে অন্যান্য কিছু শর্ত পূরণের ওপর আর এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন: বিআরটিএ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন: বিআরটিএ

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ডারউইন টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ক্রীড়া প্রতিবেদক
রোববার, ১৬ আগস্ট ২০২৬