রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো জানান, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে বেশিরভাগ মরদেহ সিক্কা, মানাগ্গারাই ও পূর্ব মানাগ্গারাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূমিকম্পে ১৫৭টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে। আরও প্রায় ২০০টি বাড়ি ফাটল ও অন্যান্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার গ্রামবাসী বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে মানুষকে নিরাপদ ও উঁচু স্থানে চলে যেতে বলা হয়। পরে অবশ্য সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাগরে এমন কোনো অস্বাভাবিক ঢেউ দেখা যায়নি, যা উপকূলীয় এলাকায় বড় ধরনের ক্ষতি করতে পারে।

এদিকে, ভোরের ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: সিবিএস নিউজ

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ডারউইন টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ডারউইন টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান

ক্রীড়া প্রতিবেদক
রোববার, ১৬ আগস্ট ২০২৬