ফ্যাসিস্টদের কেনা যন্ত্রপাতি এখন ভাঙারির দোকানে বিক্রি করতে হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ফ্যাসিস্টদের কেনা যন্ত্রপাতি এখন ভাঙারির দোকানে বিক্রি করতে হচ্ছে.
ফ্যাসিস্টদের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে এখন সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করতে হচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে রহমান ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে টেন্ডারেও লুটপাট হয়েছে। দায়িত্ব নেওয়ার পর চারদিকে দুর্নীতির নানা খবর পাওয়া গেছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি নিয়ে সরকার কাজ করছে। শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে আমূল পরিবর্তন আনা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের জন্য পরিপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।মন্ত্রী আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আনা হবে, যাতে দেশের কোনো রোগীকে চিকিৎসার জন্য ভারতে যেতে না হয়। কারণ, বাংলাদেশের চিকিৎসকদের মেধা অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম নয়।এ সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট ও কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে।জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়া। প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইদ হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, সিভিল সার্জন মো. মিজানুর রহমান, রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহবিন রহমান মুনিয়া, তারিক জামিল, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. ইমরান আহমেদ এবং কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ফ্যাসিস্টদের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে এখন সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করতে হচ্ছে। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে রহমান ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে টেন্ডারেও লুটপাট হয়েছে। দায়িত্ব নেওয়ার পর চারদিকে দুর্নীতির নানা খবর পাওয়া গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি নিয়ে সরকার কাজ করছে। শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে আমূল পরিবর্তন আনা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের জন্য পরিপূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আনা হবে, যাতে দেশের কোনো রোগীকে চিকিৎসার জন্য ভারতে যেতে না হয়। কারণ, বাংলাদেশের চিকিৎসকদের মেধা অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম নয়।
এ সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট ও কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম ভূঁইয়া। প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইদ হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, সিভিল সার্জন মো. মিজানুর রহমান, রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহবিন রহমান মুনিয়া, তারিক জামিল, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. ইমরান আহমেদ এবং কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।