প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, হীরকজয়ন্তী ঘিরে উৎসবের আমেজ চবিতে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে বিশ্ববিদ্যালয়জুড়ে। আলোকসজ্জা, সাজসজ্জা ও সংস্কারকাজে নতুন রূপে সেজেছে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস। আগামী ১৮ নভেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ দিন।সরেজমিনে দেখা গেছে, হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে। ক্যাম্পাসের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন স্থাপনার সংস্কার ও রং করার কাজ চলছে। উৎসবকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও কণ্ঠশিল্পী জেমস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।হীরকজয়ন্তী ঘিরে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের এমন একটি স্মরণীয় আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তাঁরা।বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু বাইত সিয়াম বলেন, বর্তমান শিক্ষার্থী হিসেবে হীরকজয়ন্তীর মতো বিশেষ আয়োজনের সাক্ষী হতে পারা তাঁর জন্য অনন্য অভিজ্ঞতা। অতীত ও বর্তমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি স্মৃতিময় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে, এমন প্রত্যাশাও তাঁর।শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, হীরকজয়ন্তী ঘিরে উচ্ছ্বাস রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক প্রাক্তন শিক্ষার্থী নিজের স্মৃতিচারণা করে বলেন, ১৮ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত প্রিয় ক্যাম্পাসে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। পাহাড়ঘেরা সবুজ অরণ্য, শাটল ট্রেন, মিছিল-মিটিং, কবিতা, গল্প, নাটক আর ট্রেনে গান গাওয়ার দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ক্যাম্পাসে কাটানো যৌবনের রঙিন ও দুরন্ত সময়ের স্মৃতি এখনো তাঁকে নাড়া দেয়।হীরকজয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটির সদস্যরা তাঁদের দায়িত্ব অনুযায়ী শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করছেন। একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উদযাপনের প্রত্যাশা করছেন তাঁরা।উপাচার্য আরও বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি আয়োজন। এতে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের সমাগম হতে পারে। অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। আয়োজনের কোথাও কোনো ভুলত্রুটি হলে তা বিবেচনায় নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান বলেও উল্লেখ করেন উপাচার্য।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হীরকজয়ন্তী উদযাপন নির্বিঘ্ন করতে গঠিত বিভিন্ন উপকমিটি সমন্বিতভাবে কাজ করছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে বিশ্ববিদ্যালয়জুড়ে। আলোকসজ্জা, সাজসজ্জা ও সংস্কারকাজে নতুন রূপে সেজেছে পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাস। আগামী ১৮ নভেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ দিন।
সরেজমিনে দেখা গেছে, হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে। ক্যাম্পাসের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন স্থাপনার সংস্কার ও রং করার কাজ চলছে। উৎসবকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও কণ্ঠশিল্পী জেমস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
হীরকজয়ন্তী ঘিরে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের এমন একটি স্মরণীয় আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু বাইত সিয়াম বলেন, বর্তমান শিক্ষার্থী হিসেবে হীরকজয়ন্তীর মতো বিশেষ আয়োজনের সাক্ষী হতে পারা তাঁর জন্য অনন্য অভিজ্ঞতা। অতীত ও বর্তমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি স্মৃতিময় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবার সহযোগিতায় আয়োজনটি সফল হবে, এমন প্রত্যাশাও তাঁর।
শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, হীরকজয়ন্তী ঘিরে উচ্ছ্বাস রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক প্রাক্তন শিক্ষার্থী নিজের স্মৃতিচারণা করে বলেন, ১৮ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত প্রিয় ক্যাম্পাসে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর। পাহাড়ঘেরা সবুজ অরণ্য, শাটল ট্রেন, মিছিল-মিটিং, কবিতা, গল্প, নাটক আর ট্রেনে গান গাওয়ার দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ক্যাম্পাসে কাটানো যৌবনের রঙিন ও দুরন্ত সময়ের স্মৃতি এখনো তাঁকে নাড়া দেয়।
হীরকজয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটির সদস্যরা তাঁদের দায়িত্ব অনুযায়ী শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করছেন। একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উদযাপনের প্রত্যাশা করছেন তাঁরা।
উপাচার্য আরও বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি আয়োজন। এতে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের সমাগম হতে পারে। অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। আয়োজনের কোথাও কোনো ভুলত্রুটি হলে তা বিবেচনায় নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান বলেও উল্লেখ করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হীরকজয়ন্তী উদযাপন নির্বিঘ্ন করতে গঠিত বিভিন্ন উপকমিটি সমন্বিতভাবে কাজ করছে।