শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্তন ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী তুলনা

স্তন ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী তুলনা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মাস ছয়েক আগে শরীরে ক্যানসার ধরা পড়েছিল মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুনের। এরপর চলছিল চিকিৎসা। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। ৩৯ বছর বয়সে মারা গেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

তুলনার দাফন সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তুলনা স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত ২০ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়। তবে এরই মধ্যে তার শরীরে ক্যানসার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুই দিন তুলনার শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তুলনা দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও একসময় সক্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের অনেক সহকর্মী শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।