এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন
alamin dhakaprobe
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন.
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ও সেগুলো ছড়িয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।’মেহজাবীনের মতে, একই ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন তা আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না। বরং এর মধ্য দিয়ে বড় একটি সামাজিক সমস্যা সামনে আসে। এ পরিস্থিতিতে সমাজের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।ডিপফেকের শিকার ব্যক্তিকে সম্মান করার ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্কের উদাহরণ টানারও সমালোচনা করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি স্বীকার করেছেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের মাধ্যম। মানুষের সংগ্রাম ও বাস্তবতাকেও অস্বীকার করছেন না তিনি। তবে অন্যকে অপমান করে অর্থ উপার্জনের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।মেহজাবীনের ভাষ্য, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’তার মতে, জনপ্রিয়তা কিংবা অর্থ আয়ের আশায় অন্যকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানুষ হিসেবে প্রত্যেকেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কারও পরিচয় ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।মেহজাবীন আরও লিখেছেন, এ সমস্যা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট তৈরির অংশ হতে পারেন। আবার যে কেউ এর শিকারও হতে পারেন।শুধু যারা এসব কনটেন্ট তৈরি করছেন, তাঁদের নিয়েই উদ্বিগ্ন নন মেহজাবীন। যারা স্বেচ্ছায় সেগুলো শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের ভূমিকাও ভাবিয়ে তুলছে তাঁকে।পোস্টের শেষাংশে এসব কনটেন্ট শেয়ারকারীদের নিজেদের বিবেক নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ও সেগুলো ছড়িয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।’
মেহজাবীনের মতে, একই ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন তা আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না। বরং এর মধ্য দিয়ে বড় একটি সামাজিক সমস্যা সামনে আসে। এ পরিস্থিতিতে সমাজের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ডিপফেকের শিকার ব্যক্তিকে সম্মান করার ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্কের উদাহরণ টানারও সমালোচনা করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। তিনি স্বীকার করেছেন, অনেকের কাছে কনটেন্ট তৈরি এখন জীবিকা নির্বাহের মাধ্যম। মানুষের সংগ্রাম ও বাস্তবতাকেও অস্বীকার করছেন না তিনি। তবে অন্যকে অপমান করে অর্থ উপার্জনের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
মেহজাবীনের ভাষ্য, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’
তার মতে, জনপ্রিয়তা কিংবা অর্থ আয়ের আশায় অন্যকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানুষ হিসেবে প্রত্যেকেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কারও পরিচয় ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
মেহজাবীন আরও লিখেছেন, এ সমস্যা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় যে কেউ ক্ষতিকর কনটেন্ট তৈরির অংশ হতে পারেন। আবার যে কেউ এর শিকারও হতে পারেন।
শুধু যারা এসব কনটেন্ট তৈরি করছেন, তাঁদের নিয়েই উদ্বিগ্ন নন মেহজাবীন। যারা স্বেচ্ছায় সেগুলো শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের ভূমিকাও ভাবিয়ে তুলছে তাঁকে।
পোস্টের শেষাংশে এসব কনটেন্ট শেয়ারকারীদের নিজেদের বিবেক নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’